প্রতিবেদন: স্টাফ রিপোর্টার নিজাম উদ্দিন
আগামী ২৯ শে মে অনুষ্ঠিত হবে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪। এই নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ ছিল সাধারণ ভোটারদের মাঝে। কিন্তু সেই নির্বাচন হঠাৎ করে মোড় নিয়েছে একক বিজয়ের দিকে। শুরু থেকে ৫ জন প্রার্থী থাকলেও বর্তমানে রয়েছেন ৪ জন। একজন চন্দ্রগঞ্জ থানা আওয়ামীলীগ সভা পতি আবুল কাশেম চৌধুরী। গত নির্বাচনে তিনি ২য় হয়েছিলেন। এইবারও জনগণের বেশিরভাগ একটি অংশ তার পক্ষে ছিল, যে কারণে উপজেলা নির্বাচন মাঠটা ছিল অনেকটা গরম।
সেই গরম কেটে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে এখন চলছে শীতল হাওয়া। লক্ষ্মীপুরে আওয়ামীলীগ ধরে রাখার কারিগর বললেই চলে, এম এ তাহের পরিবার। মজিব বাদি তাহের নামে পরিচিত বীর মুক্তিযোদ্ধা নেতার ছেলে হচ্ছেন একে এম সালাহ উদ্দিন টিপু। লক্ষ্মীপুরের মানুষের কাছে ব্যাপক জনপ্রিয় তিনি। যেই কারণে এর আগেও দুইবার তিনি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
এই জনপ্রিয় ব্যক্তি একে এম সালাহ উদ্দিন টিপুকে গত ২৩ শে মে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়ে সরে দাঁড়িয়েছেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি চেয়ারম্যান পদপ্রার্থী আনারস মার্কার আবুল কাশেম চৌধুরী। সেই কারণে জনগণ এখন মনে করে জনপ্রিয় এই নেতা একে এম সালাহ উদ্দিন টিপুর নিশ্চিত বিজয় শুধু সময়ের ব্যাপার। এখন তিনি জিতবেন বিপুল ভোটে। সালাহ উদ্দিন টিপুর একটি বড় গুণ হচ্ছে তিনি সকলের সাথে খোলা মনে চলতে পছন্দ করেন। একে এম সালাহ উদ্দিন টিপু কাপ পিরিচ মার্কা প্রতীক নিয়ে সদর উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছেন।